ডেঙ্গু আক্রান্ত আরও ৩১ জন হাসপাতালে

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর জন্য যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশন ছাড়া) তিনজন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশন ছাড়া) সাতজন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশন ছাড়া) দুজন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় নয়জন, দক্ষিণ সিটি কর্পোরেশনে দুজন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশন ছাড়া) চারজন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশন ছাড়া) একজন এবং রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশন ছাড়া) তিনজন রয়েছেন।

এই সময়ের মধ্যে ৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে মুক্তি পেয়েছেন। এ পর্যন্ত চলতি বছরে মোট ৮৩৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এ বছরে এখন পর্যন্ত ৯৫৯ জন ডেঙ্গু দ্বারা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬২ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৩ শতাংশ নারী। চলতি বছরে দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

২০২৫ সালে দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয় এবং ৪১৩ জনের মৃত্যু হয়েছে। তার আগে, ২০২৪ সালে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ৫৭৫ জনের মৃত্যু ঘটে।

1 thought on “ডেঙ্গু আক্রান্ত আরও ৩১ জন হাসপাতালে”

  1. HM HASAN MAHMUD HIMU

    দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন। তবে এই সময়ে কেউ মারা যাননি। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top