সেমিতে যেতে পারবে না ভারত, ভবিষ্যদ্বাণী আমিরের

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো পর্যন্ত অপরাজিত ভারত। ঘরের মাঠের এই বিশ্বকাপে বেশ দাপুটে ক্রিকেটই খেলছেন স্বাগতিক ক্রিকেটাররা। তারপরও ভারতকে সেমি ফাইনালে দেখছেন না মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারের মতে, সেমির দৌড়ে ভারতের চেয়ে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা।

গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতলেও ব্যাটিংয়ে খানিকটা চাপে পড়েছিল ভারত। বিশেষ করে টপ অর্ডার ব্যাটাররা সুবিধা করতে পারেননি। সূর্যকুমার যাদব ছাড়া আর কেউ রান পাননি। বিশেষ করে অভিষেক শর্মা খারাপ সময় পার করছেন। ভারতের ব্যাটিং অর্ডারেই সমস্যা দেখছেন আমির।

টিভি শো ‘হারনা মানা হ্যায়’-তে আমির বলেন, ‘এটা আমার মতামত। বলছি না যে ভারত খারাপ দল। তাদের ব্যাটিং যেভাবে পারফর্ম করেছে এবং গোটা দল যেভাবে নিজেদের মেলে ধরেছে, সেসবের ওপর ভিত্তি করে এটা স্রেফ আমার বিশ্লেষণ। আমার মতে, এই গ্রুপে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ শ্রেয়তর দল। এজন্যই আমি ভারতকে সেমি-ফাইনালিস্ট হিসেবে বেছে নেইনি।’ 

‘আমার মতামত পছন্দ করবেন নাকি করবেন না, সেটা আপনার ব্যাপার। আপনি কি আমাকে বলতে জোর করবেন যে ভারত ফাইনালে খেলবে? তারা ফাইনালে খেলুক বা না খেলুক, আমার তাতে কী! আমার স্রেফ মনে হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সেমি-ফাইনালে খেলবে, কারণ তারা পরিপূর্ণ ক্রিকেট খেলছে।’-যোগ করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top