শোয়েব আখতারের রেকর্ড ভাঙা নিয়ে যা বললেন তাসকিন।

এখন থেকে ঠিক ২২ বছর আগে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ওয়ানডে বিশ্বকাপে ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার।শোয়েবের সেই ১৬১.৩ কিলোমিটার গতির রেকর্ডটি ২২ বছরে অনেকে ভাঙাতে চেষ্টা করেছে, কিন্তু কেউই সেটা ভাঙতে পারেননি। পার্থে এই বছরের ১৯ অক্টোবরে অস্ট্রেলিয়া-ভারত প্রথম ওয়ানডেতে মিচেল স্টার্ক ১৪০.৮ কিলোমিটার গতিতে বল করেছেন।রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের খ্যাতিশীল শোয়েব আখতারের চাওয়া তার এই রেকর্ডটা যেন বাংলাদেশের গতিময় তারকা তাসকিন আহমেদ ভেঙে দেন।বিপিএলের আসন্ন আসরে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে কাজ করতে ঢাকায় এসে শোয়েব আখতার তার সেই সর্বোচ্চ গতির বোলিংয়ের রেকর্ড ভাঙার প্রসঙ্গে বলেছেন, ‘তাসকিন আমার সর্বোচ্চ গতির রেকর্ড ভেঙে দিক।’শোয়েব আখতারের মুখ থেকে এমন প্রশংসায় উচ্ছ্বসিত তাসকিন আহমেদ। বর্তমানে আইএল টি-টোয়েন্টিতে খেলা বাংলাদেশি পেসার বলেছেন, ‘এটা খুবই ভালো লাগার বিষয় শোয়েব আখতারের মতো কিংবদন্তি আমার সম্পর্কে এই কমপ্লিমেন্ট দিয়েছেন (রেকর্ড ভাঙা)। যদিও ওনার এই রেকর্ড ভাঙা খুবই কঠিন। কেননা ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার বল করা অনেক বেশি কিছু।’বাংলাদেশে অনেকবার খেলতে আসলেও এবার ভিন্ন ভূমিকায় আসছেন শোয়েব। ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে কাজ করবেন তিনি। তাসকিন গুরু হিসেবেই পাচ্ছেন দলে। তার কাছ থেকে শিখতে তাই মুখিয়ে আছেন ৩০ বছর বয়সী পেসার।তিনি বলেছেন, ‘শোয়েব আখতারকে ধন্যবাদ ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে এসেছেন। ওনার থেকে অনেক কিছু শেখার চেষ্টা করব। সেই অভিজ্ঞতায় আমাদের দেশের ফাস্ট বোলাররাও উপকৃত হবে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top