লেভানডস্কির গন্তব্য নিয়ে নতুন তথ্য

মৌসুম শেষে বার্সেলোনা ছাড়বেন রবার্ট লেভানডস্কি কিছুদিন ধরেই এমন গুঞ্জন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক ক্রীড়া নেটওয়ার্ক ইএসপিএনের বিশ্লেষক জানুশ মিখালিক জানিয়েছেন, এই পোলিশ স্ট্রাইকারকে দলে ভেড়াতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মেজর সকার লিগের ক্লাব শিকাগো ফায়ার।

লেভানডস্কি যুক্তরাষ্ট্রে গেলে কেবল দলবদলই হবে না, তৈরি হবে নতুন আকর্ষণও। ইন্টার মায়ামির মেসির বিপক্ষে বছরে অন্তত দুইবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকবে।

সৌদি আরব, ইতালি ও তুরস্কের ক্লাবগুলোর আগ্রহের থাকলেও স্প্যানিশ গণমাধ্যম মার্কা বলছে, লেভানডস্কির যুক্তরাষ্ট্রে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

বার্সেলোনার সঙ্গে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে লেভানডস্কির। মিখালিক জানিয়েছেন, লেভানডস্কি ও বার্সেলোনার অবস্থানের দিকে নজর রাখছে শিকাগো।

কোচ ও ক্রীড়া পরিচালক গ্রেগ বারহাল্টার কয়েক মাস আগে স্পেনে গিয়ে লেভানডফস্কি ও তার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেছেন। তবে গ্রীষ্মকালীন দলবদলের আগে লেভানডস্কি সিদ্ধান্ত না দিলে বিকল্প খেলোয়াড়ের দিকে ঝুঁকতে পারে শিকাগো। এছাড়া, চূড়ান্ত সিদ্ধান্ত অনেকটা নির্ভর করছে বার্সেলোনার পরিস্থিতির ওপর। কারণ ৩৭ বছর বয়সী লেভানডস্কিকে বার্সা ধরে রাখবে নাকি ছেড়ে দেবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top