লা লিগায় শীর্ষস্থান ধরে রাখল বার্সেলোনা

লা লিগায় শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। শনিবার মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে চার পয়েন্টের ব্যবধান তৈরি করেছে দলটি।

এদিন রবার্ট লেভানডোভস্কি বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন এবং ঘরের ছেলে মার্ক বার্নাল ক্যারিয়ারের প্রথম গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।

পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ যদি রবিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় পায়, তবে তারা ব্যবধান কমিয়ে এক পয়েন্টে নিয়ে আসতে পারবে।

লেভানডোভস্কির গোলে ২৯ মিনিটে এগিয়ে যায় বার্সা। বাম প্রান্ত দিয়ে মার্কাস রাশফোর্ডের চমৎকার মুভমেন্টের পর লেভানডোভস্কি খুব কাছ থেকে গোল করেন। তার প্রথম শটটি ব্লক করা হলেও তিনি ঠান্ডা মাথায় বল নিয়ন্ত্রণে নিয়ে একজন ডিফেন্ডারকে কাটিয়ে জালে জড়ান।

প্রথমার্ধের ইনজুরি টাইমে কুন্দের একটি শট ইয়ামালের পায়ে পড়লে তিনি গোললাইনের খুব কাছ থেকে অবিশ্বাস্যভাবে বল বাইরে মারেন। তবে ৬১ মিনিটে তিনি তার রূপ দেখান। ডি বক্সের মাথায় একজন ডিফেন্ডারকে কাটিয়ে বাম পায়ের জোরালো ও বাঁকানো শটে গোল করেন তিনি। বল ঠেকানোর কোনো সুযোগই ছিল না গোলরক্ষক লিও রোমানের।

এরপর ৮৩ মিনিটে মাঝমাঠে চারটি দ্রুত পাসের মাধ্যমে মায়োর্কার রক্ষণভাগে চিড় ধরায় বার্সা। মার্ক বার্নাল বল নিয়ে দ্রুত বক্সে ঢুকে পড়েন এবং একজন ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করে ব্যবধান বাড়ান ৩-০-তে। 

লা লিগার চলতি মৌসুমে ২৩ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সোলোনা। এক ম্যাচ কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top