সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে আফগানিস্তান। এছাড়া, এই সিরিজে থাকছে তিনটি করে টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে ক্রিকেট।
আগামী বছরের ১৩ মার্চ থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর ২০ মার্চ থেকে দুবাইয়ে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
দুই দল সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল ২০২৪ সালে। সেবার শ্রীলঙ্কায় সফরে গিয়েছিল আফগানরা। সেই সফরে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডেতে ৩-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়েছিল আফগানিস্তান। তবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল তার।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নাসিব খান জানান, ইতিহাসে প্রথমবারের মতো আফগানিস্তানের আয়োজনে শ্রীলঙ্কাকে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত।
অন্যদিকে, এটাকে ঐতিহাসিক সফর বলে উল্লেখ করেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা।



