বিপিএলের কোটি টাকা বুঝে পেয়ে যা বললেন নাঈম শেখ

সবশেষ বিপিএলের রানার্স-আপ চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে শুরু থেকেই ছিল টানাটানি। বিপিএল শুরুর একদিন আগে মালিকানা থেকে সরে আসে মালিকপক্ষ। শেষমেশ দায়িত্বভার গ্রহণ করে বিসিবি। এরপরই বদলে যায় দলের চিত্র। চমক দেখিয়ে জায়গা করে নেয় ফাইনালেও।

যদিও আসর শেষে ৫০ ভাগ টাকা বুঝে পেয়েছিল ক্রিকেটাররা। আজ (বৃহস্পতিবার) শতভাগ টাকা মিটিয়ে দিয়েছে বিসিবি। পারিশ্রমিক বুঝে নিতে দলের প্রায় সব ক্রিকেটার হাজির হয়েছিলেন বিসিবিতে। পরে গণমাধ্যমের মুখোমুখি হন ওপেনার নাঈম শেখ। 

এ সময় কোটি টাকার খেলোয়াড় নাঈম জানালেন, নিজের টাকা বুঝে পেতে তেমন চিন্তা করতে হয়নি। এই ওপেনার জানান, ‘না সত্যি কথা বলতে আসলে (চিন্তা) হয়নি। আমরা ক্রিকেট বোর্ডের সাথে এটা নিয়ে আলোচনা করেছি। তারা খুবই সুন্দরভাবে আমাদের এটা নিয়ে আমাদের হ্যান্ডেল করেছে। যখন বোর্ড দায়িত্ব নিয়েছে তখন এই জিনিসটা নিয়ে আমরা এভাবে চিন্তা করিনি। ক্রিকেটাররা সবাই ফোকাসড রেখেছিল খেলায়।’

দলের ম্যানেজমেন্টের প্রশংসা করে নাঈম আরও বলেন,’দল হিসেবে আমরা কেমন করবো এটা কিন্তু শুরুতে চিন্তার ছিল। পরে যখন তারা (বাবুল স্যার-বাশার স্যার-নাফিস ভাই) ম্যানেজমেন্টের পাঠ হলো। আমরা সবাই অনেক কনফিডেন্স ছিলাম। সত্যি কথা বলতে তারা ছাড়া যেভাবে সাহায্য করেছে আমাদের জন্য বড় একটা শিক্ষা। এত দ্রুত সবকিছু ম্যানেজ করা।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top