পাকিস্তানকে রাজি করাতে যে কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে আইসিসি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এমনটি হলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি। ফলে ভারত ম্যাচ খেলতে পাকিস্তানকে রাজি করাতে মরিয়া আইসিসি।

ইতোমধ্যেই আইসিসি পাকিস্তানকে এমন সিদ্ধান্ত আবারো ভেবে দেখার অনুরোধ করেছে। এমনকি নিজ উদ্যোগে পাকিস্তান বোর্ডের সঙ্গে আলোচনাও শুরু করেছে আইসিসি।

আইসিসি চেয়ারম্যান জয় শাহর সহকারী অর্থাৎ, বোর্ডের ডেপুটি-চেয়ারম্যান ইমরান খাজাকে দায়িত্ব দেওয়া হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলার। তিনি সিঙ্গাপুর ক্রিকেট সংস্থার প্রতিনিধি। তার দায়িত্ব থাকছে, যেভাবেই হোক পাকিস্তানকে ভারত ম্যাচে খেলার জন্য রাজি করানো। ‘রেভস্পোর্টসের’ এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে পাকিস্তান বোর্ডের পাশাপাশি সমস্যায় পড়বে আইসিসিও। কারণ, সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাদের যখন চার বছরের চুক্তি হয়েছিল, তাতে ভারত-পাকিস্তান ম্যাচও ছিল। এই ম্যাচের কারণেই চুক্তির অঙ্ক বেড়েছে। এখন সেই ম্যাচ না হলে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের ক্ষতি হবে। ফলে চুক্তিভঙ্গের অভিযোগে আইসিসিকে কাঠগড়ায় দাঁড় করাবে তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top