নোয়াখালীকে ১৪৩ রানের মধ্যে আটকে দিলো সিলেট।

রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে আগের ম্যাচে খালেদ আহমেদ খরুচেই ছিলেন। ৩ ওভারে এক উইকেটের বিনিময়ে দিয়েছিলেন ৩০ রান। আজ নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। সাইম আয়ুব, মোহাম্মদ আমির ও তার বোলিংয়ে নোয়াখালীকে ১৪৩ রানের মধ্যেই আটকে দিয়েছে সিলেট টাইটান্স।

খালেদ চার ওভারে ২৩ রান দিয়েছেন এবং ৪ উইকেট নিয়েছেন। আয়ুব তার চেয়ে ২ রান বেশি দিয়েছেন এবং ২ উইকেট নিয়েছেন। আমিরও ২৫ রান খরচ করেছেন এবং ১ উইকেট নিয়েছেন।সিলেট স্টেডিয়ামে কচ্ছপ গতিতে ব্যাট করা নোয়াখালী দেড়শ রানের পথে ছিল। খালেদ শেষ ওভারে ২ উইকেট নিয়ে সেই সম্ভাবনা নাকচ করে দেন। সিলেট পেসার হ্যাটট্রিটের সম্ভাবনাও জাগিয়েছিলেন। শেষ ওভারের তৃতীয় ও চতুর্থ বলে তার শিকার হন যথাক্রমে জাকের আলী, অনিক, ও রেজাউর রহমান রাজা। শেষ পর্যন্ত হ্যাটট্রিক হয়নি, খালেদ শেষ দুই বলে দেন ৭ রান।মোহাম্মদ আমির মাজ সাদাকাতকে প্যাভিলিয়নে ফেরানোর পর খালেদ নিয়েছিলেন হাবিবুর রহমান সোহান ও হায়দার আলির উইকেট। এই তিন ব্যাটারই রানের খাতা খুলতে পারেননি; সাদাকাত ডাক মারেন ১ বলে, হাবিবুর ২ ও হায়দার ৩ বলে।নোয়াখালী অধিনায়ক সৈকত আলী আগের ম্যাচে ভালো করতে পারেননি, ৪ বল করেছিলেন ৪ রান। আজকের ২৯ বলে ২৪ রানের ইনিংসটি কি তার চেয়েও খারাপ হলো না? এরপর মাহিদুল ইসলাম অঙ্কনও খেলেছেন ধীরগতিতে। ফিফটি পূর্ণ করা এই ব্যাটার ৫১ বলে ৬১ রান নিয়ে অপরাজিত থাকেন। নোয়াখালীর ১৪৩ রানের সংগ্রহ অনেকটাই জাকের আলীর ক্যামিওতে। উইকেটরক্ষক এই ব্যাটার খালেদের শিকার হন ১৭ বলে ২৯ রান করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top