নেইমারের বাঁ হাঁটুতে সফল অস্ত্রোপচার

নেইমারের বাঁ হাঁটুতে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সান্তোস ক্লাব জানিয়েছে, তার মেনিস্কাসের ক্ষতি ঠিক করতে আর্থ্রোস্কোপিক সার্জারি করা হয়েছে।
৩৩ বছর বয়সী এই ফুটবল তারকা পুরো মৌসুম ধরে চোট সঙ্গী করেই খেলেছেন। মৌসুমের শেষের চার ম্যাচে দু’বাকের যন্ত্রণার মধ্যেও তিনি পাঁচটি গোল করে দলকে ব্রাজিলের শীর্ষ লিগে টিকে থাকতে সহায়তা করেন।
সান্তোস জানিয়েছে, অস্ত্রোপচারটি ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক করেছেন। এই একই ডাক্তার ২০২৩ সালে নেইমারের পায়ের হাড় ভাঙা ও এসিএল ছিঁড়ে যাওয়ার অস্ত্রোপচারও করেছিলেন।
এই সফল অপারেশন ২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় নেইমারের পুনরায় ফিরে আসার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। নেইমার, যিনি ব্রাজিল দলের হয়ে সর্বাধিক গোলদাতার রেকর্ডধারী, ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন, তবে গত দুই বছরে তিনি জাতীয় দলের হয়ে মাঠে নামেননি।
চলতি বছরের জানুয়ারিতে সৌদি প্রো লিগের আল-হিলাল ত্যাগ করে নেইমার তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এসেছেন। আল-হিলালের হয়ে তিনি ১৮ মাসে মাত্র সাতটি ম্যাচে অংশ নিয়েছিলেন।
সান্তোসের সাথে নেইমারের বর্তমান চুক্তি এই বছর শেষ হবে, তবে নতুন চুক্তির বিষয় নিয়ে আলোচনা চলছে।

4 thoughts on “নেইমারের বাঁ হাঁটুতে সফল অস্ত্রোপচার”

  1. HM HASAN MAHMUD HIMU

    নেইমারের বাঁ হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তার পায়ে ক্ষতিগ্রস্ত মেনিস্কাস সারাতে আর্থ্রোস্কোপিক সার্জারি করা হয়েছে বলে জানিয়েছে সান্তোস ক্লাব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top