নারী নেশনস লিগ

জার্মানিকে হারিয়ে শিরোপা স্পেনের

নারী নেশনস লিগে জার্মানিকে হারিয়ে শিরোপা স্পেনেরস নারী দল। আবারও প্রমাণ করল কেন তারা ইউরোপের সেরা। মাদ্রিদে ফাইনালের দ্বিতীয় লেগে জার্মানিকে ৩-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো জিতল নারী নেশনস লিগের শিরোপা। প্রথম লেগে জার্মানির মাঠে গোলশূন্য ড্র করেছিল দুই দল। সেদিন সুযোগ নষ্টের হতাশায় পুড়েছিল জার্মানি। কিন্তু ফিরতি লেগে পুরো চিত্রটাই উল্টো হয়ে গেল। আক্রমণে দাপট দেখাল স্পেন, আর জার্মানি দাঁড়াতে পারল না তাদের সামনে।ম্যাচের নায়িকা ক্লাউদিয়া পিনা। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত দুই গোল করে নিজের সেরাটুকু উজাড় করে দিলেন তিনি। ৬১ মিনিটে বাম দিক থেকে কেটে ঢুকে এসথার গঞ্জালেসের সঙ্গে দারুণ বোঝাপড়ায় গোলের পথ খুলে দেন পিনা। ৭ মিনিট পর ডান দিক থেকে আরেক তরুণী তারকা ভিকি লোপেজের চমৎকার বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ হয়। এরপরই আসে ম্যাচের সেরা মুহূর্ত। ৭৪তম মিনিটে মাঝমাঠ থেকে একাই বল এগিয়ে নিয়ে বুলেট-গতির শটে পিনা নিশ্চিত করেন স্পেনের শিরোপা।ফ্রান্সকে হারিয়ে প্রথম আসর জেতার পর এবারও শিরোপা ঘরে তুলল স্পেন। ইউরোপের নারী ফুটবলে তাদের আধিপত্য আরো একবার প্রমাণিত হলো এই জয়ে।

2 thoughts on “নারী নেশনস লিগ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top