দুই ভাই, দুই ভিন্ন দেশ— বিশ্বকাপের ইতিহাস এবারই প্রথম

একই দেশের হয়ে দুই ভাইয়ের খেলা রেকর্ড যেমন রয়েছে, তেমনি নজির রয়েছে দুটি আলাদা দেশের হয়ে ক্রিকেটে প্রতিনিধিত্ব করার। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে আলাদা দেশের হয়ে এবারই প্রথম মাঠে নামার ইতিহাস গড়ছেন কারান ভাইদ্বয়।

চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে ইতোমধ্যেই মাঠে নেমেছেন স্যাম কারান। আগেও খেলেছেন বিশ্বকাপের মতো বড় মঞ্চে। কিন্তু তার ছোট ভাই বেন কারেনের ক্ষেত্রে এই অভিজ্ঞতাটা একেবারেই নতুন। জিম্বাবুয়ের জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে প্রথমে জায়গা হয়নি তার। কিন্তু বেন্ডন টেইলর বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় পাচ্ছেন খেলার সুযোগ।

বিশ্বকাপে আজ (শুক্রবার) অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় জিম্বাবুয়ে। এই ম্যাচের সময় টেইলরের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার কথা জানানো হয়। তার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটার বেন কারান। এর আগে চলমান আসরে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে হারায় রোডেশিয়ানরা। আজ হারালো অস্ট্রেলিয়াকে। ৪০ বছর বয়সী টেইলর অবশ্য প্রথম ম্যাচে ধীরগতির এক ইনিংস (৩০ বলে ৩১ রান) খেলেছিলেন। এরপর স্টাম্পের পেছনে ৩টি ক্যাচ নেন তিনি।

বিশ্বকাপে না খেললেও ভিন্ন দেশের হয়ে ক্রিকেট খেলা ভাইদ্বয় হলেন-

এড জয়স ও ডম জয়স

বিশ্বকাপে না খেললেও ক্রিকেটের ইতিহাসে দুই ভাইয়ের আলাদা দলের হয়ে খেলার নজির রয়েছে। ২০০৯ সালে ইংল্যান্ডের হয়ে ওয়ানডে অভিষেক হয় এড জয়সের। সেই ম্যাচেই প্রতিপক্ষ আয়ারল্যান্ড দলে ছিলেন তার ছোট ভাই ডম।

ঋষি ধাওয়ান ও রাঘব ধাওয়ান

ভারতের ঘরোয়া ক্রিকেটের পরিচিত নাম ঋষি ধাওয়ান, জাতীয় দলের হয়েও খেলেছেন। তার বড় ভাই রাঘব ধাওয়ান ২০২৪ সালে উগান্ডার হয়ে আন্তর্জাতিক অভিষেক করেন এবং টি-২০ ফরম্যাটে নিয়মিত খেলছেন।

ফ্র্যাঙ্ক হিয়ার্ন ও হিয়ার্ন জন হিয়ার্ন

ফ্র্যাঙ্ক হিয়ার্ন প্রথমে ইংল্যান্ডের হয়ে খেললেও পরে দক্ষিণ আফ্রিকার হয়েও আন্তর্জাতিক ম্যাচ খেলেন। তার ভাই অ্যালেক, জর্জ ও জন হিয়ার্ন ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেন। উনিশ শতকের ক্রিকেটে এটি ছিল বিরল ঘটনা।

জেমস প্যাটিনসন ও ড্যারেন প্যাটিনসন

জেমস প্যাটিনসন অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন। তার বড় ভাই ড্যারেন প্যাটিনসন ইংল্যান্ডের হয়ে একটি টেস্ট ম্যাচ খেলেন।

অ্যালবার্ট ট্রট ও হ্যারি ট্রট

অ্যালবার্ট ট্রট প্রথমে অস্ট্রেলিয়ার হয়ে খেললেও পরে ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলেন। তার বড় ভাই হ্যারি ট্রট অস্ট্রেলিয়ার নিয়মিত ক্রিকেটার ও অধিনায়ক ছিলেন।

1 thought on “দুই ভাই, দুই ভিন্ন দেশ— বিশ্বকাপের ইতিহাস এবারই প্রথম”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top