টি-টোয়েন্টি বিশ্বকাপে ছক্কার রেকর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে ছক্কার রেকর্ড। আজ আহমেদাবাদে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ইনিংসের দশম ওভারে ডেভিড মিলার ছক্কা মারতেই নতুন রেকর্ড হয়ে যায়। এবারের বিশ্বকাপে যেটি ছিল ৫১৮তম ছক্কা।

মিলার ছক্কা মারায় পেছনে পড়ে যায় ২০২৪ বিশ্বকাপের ৫১৭ ছক্কার রেকর্ড। গতবার ৫২ ম্যাচে হয়েছিল ৫১৭ ছক্কা। এবার ৪২ ছক্কার নতুন রেকর্ড হলো ৪২ ম্যাচেই।

এবার সুপার এইট পর্ব শুরু হয়েছিল ৫০৭ ছক্কা নিয়ে। সুপার এইটের প্রথম ম্যাচেই না রেকর্ডটা হয়ে যায়, কিন্তু গতকাল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচটি বৃষ্টিতে পুরোপুরিই ভেসে গেল। আজ শ্রীলংকা-ইংল্যান্ড ম্যাচেও হলো না রেকর্ডটা। তবে সেই ম্যাচে সাতটি ছক্কা হওয়ায় ব্যবধানটা কমে যায় চারে। ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা মেরেছে ১০টি ছক্কা। এ বিশ্বকাপে ছক্কা এখন ৫২৪টি।

এবার প্রতি ম্যাচে গড়ে প্রায় ১৩টি ছক্কা হয়েছে। এটিও রেকর্ড। এর আগে একবারই ম্যাচপ্রতি ছক্কা দুই অঙ্ক ছুঁয়েছিল। ২০১০ সালে ২৭ ম্যাচে হয়েছিল ২৭৮টি ছক্কা, ম্যাচপ্রতি ছক্কা ছিল ১০.৩।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top