‘টি-টোয়েন্টি তার জন্য নয়, ভাবা উচিত বাবরের’

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে ব্যাট হাতে ধারাবাহিকভাবেই ব্যর্থতার পরিচয় দিচ্ছেন পাকিস্তানি ব্যাটার বাবর আজম। এবার তার ব্যর্থতার জেরে কঠোর মন্তব্য করেছেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার। তার মতে, বাবরের ভাবা উচিত ছিল, ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ তার জন্য না। সম্প্রতি একটি অনুষ্ঠানে এমনটিই বলেছেন শোয়েব আখতার।

চলতি বিশ্বকাপে পাঁচ ম্যাচে বাবরের রান মাত্র ৬৬। গড় ২২, স্ট্রাইক রেট ১১৫.৭৮। বেশিরভাগ ম্যাচেই ধীরগতির শুরু করেছেন তিনি। নেদারল্যান্ডস ও ভারতের বিপক্ষে বাজে শটে উইকেট হারিয়ে বিশ্লেষকদের কাছে সমালোচনার মুখে পড়েন তিনি।

শোয়েব আখতার বলেন, “সবার আগে বাবরের ভাবা উচিত ছিল, এই ফরম্যাটটা তার জন্য নয়। আর যদি বাবরকে খেলাতেই হয়, তাহলে তাকে প্রথম ছয় ওভারে ব্যাট করাতে হবে। বিষয়টি খুবই সহজ।”

চলতি আসরে বাবরকে চার নম্বরে খেলানো হচ্ছে। নামিবিয়ার বিপক্ষেও তাকে নিচে নামানো হয়। কিন্তু সেখানে তিনি ব্যাটই করতে পারেননি। কোচ মাইক হেসন জানান, পাওয়ারপ্লেতে কম স্ট্রাইক রেটের কারণেই তাকে চার নম্বরে নামানো হয়েছে।

এদিকে পাকিস্তান দলে সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ এই যুক্তি মানতে নারাজ। তার মতে, বাবর চার নম্বরের ব্যাটার নন; ওপেনার বা তিন নম্বরেই তাকে খেলানো উচিত।

বৃষ্টিতে বাগড়ায় কলম্বোয় নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার এইটের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পাকিস্তান পেয়েছে এক পয়েন্ট। এর গ্রপপর্বের চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতে নিজেদের গ্রুপে দ্বিতীয় সেরা হয়ে সুপার এইটে উঠে পাকিস্তান। তবে তিন ম্যাচ জিতলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে যায় সালমান আগার দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top