সুপার এইটের গ্রুপ ‘১’-এ আজ মুখোমুখি হচ্ছে দুই গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ফলে আগে ব্যাটিং করবে ওয়েস্ট ইন্ডিজ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়াম-এ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
চলতি আসরে দুর্দান্ত পারফরম্যান্সে ‘জায়ান্ট কিলার’ তকমা পেয়েছে জিম্বাবুয়ে। গ্রুপ পর্বে ‘বি’ গ্রুপে অপরাজিত ছিল তারা। ওমানকে হারিয়ে যাত্রা শুরু করে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে চমক দেখায় দলটি। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হলেও শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সুপার এইটে জায়গা করে নেয় তারা।
অন্যদিকে, গত এক বছরে টি-টোয়েন্টিতে খুব একটা ভালো অবস্থানে না থাকলেও এবারের আসরে দারুণ ছন্দে আছে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ ‘সি’-তে অপরাজিত থেকে সুপার এইটে ওঠে তারা। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ইতালি ও নেপালকে হারিয়ে গ্রুপ সেরা হয় ক্যারিবীয়রা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ব্র্যান্ডন কিং, শাই হোপ (উইকেটকিপার/অধিনায়ক), শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, ম্যাথু ফোর্ড, আকিল হোসেন, গুদাকেশ মোতি, শামার জোসেফ।
জিম্বাবুয়ে একাদশ
ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি (উইকেটকিপার), ডায়ন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, টনি মুয়োনিয়োঙ্গা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্র্যাড ইভান্স, গ্রেম ক্রেমার, রিচার্ড নগারাভা, ব্লেসিং মুজারাবানি।



