এবার ভারতের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করবে পাকিস্তান

মাঠে লড়াইটা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রেষ্ঠত্বের ছিল। ব্যাট-বলের সেই লড়াইয়ে ভারতকে ১৩ বছর পর চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। কিন্তু মাঠের সেই উত্তাপ এবার আইসিসি পর্যন্ত গড়াচ্ছে। ভারতীয় যুবাদের ‘আচরণ’ নিয়ে এবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছে অভিযোগ করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত রোববারের ফাইনালে পাকিস্তানের রান-পাহাড়ে চাপা পড়েছিল ভারত। সামির মিনহাসের ১১৩ বলে ১৭২ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে পাকিস্তান তুলেছিল ৩৪৭ রান। জবাবে ভারত মাত্র ১৫৬ রানেই গুটিয়ে যায়। ১৯১ রানের বিশাল জয়ে উল্লাসে মাতে পাকিস্তান। তবে পাকিস্তানের দাবি, তাদের এই আনন্দের মধ্যেই কাঁটা হয়ে বিঁধেছে ভারতীয় ক্রিকেটারদের স্লেজিং বা উসকানিমূলক আচরণ। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কোচ সরফরাজ আহমেদ সরাসরিই আঙুল তুলেছেন ভারতীয় ক্রিকেটারদের দিকে। তাঁর দাবি, ম্যাচ চলাকালে ভারতীয় ক্রিকেটারদের আচরণ ছিল ‘ক্রিকেটীয় চেতনার পরিপন্থী’। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে পিসিবিপ্রধান মহসিন নাকভিও সুর মেলালেন কোচের সঙ্গে। সংবাদমাধ্যমের সামনে নাকভি স্পষ্ট করেই বলেছেন, ‘পুরো ফাইনাল ম্যাচে ভারতীয় ক্রিকেটা…

1 thought on “এবার ভারতের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করবে পাকিস্তান”

Leave a Reply to Emran Hossain Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top