অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে আলকারাজ

পায়ের চোট নিয়েও লড়াই চালিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠে বিশ্ব রেকর্ড গড়েছেন কার্লোস আলকারাজ। শুক্রবার (৩০ জানুয়ারি) ইতিহাস গড়া সাফল্যে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্নও বাঁচিয়ে রাখলেন ২২ বছর বয়সী স্প্যানিয়ার্ড।

এর আগে আলকারাজ ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ওপেন ও ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন। এই তিনটি  গ্র্যান্ড স্ল্যাম দুটি করে মোট ছয়টি শিরোপা আছে তার। সবগুলোই ২০২২ সালের পর। বাকি ছিল কেবল অস্ট্রেলিয়ান ওপেন, আজ ফাইনালে উঠার মধ্য দিয়ে বিশ্ব রেকর্ড হয়ে গেল তার। ট্রফি জিতে আরেকটি রেকর্ড গড়বেন কিনা, তার অপেক্ষায় আছেন।

আলকারাজের বিশ্ব রেকর্ডটা গড়ার ঘটনাটা রূপকথার মতো। প্রায় সাড়ে ৫ ঘণ্টার সেমিফাইনালের মাঝপথে পা ঠিকঠাক চলছিল না তার। নিতে হয়েছে চিকিৎসাও, কয়েকবার ম্যাসাজও করান। এরপর চোট নিয়ে গতবারের ফাইনালিস্ট জভেরভকে টুর্নামেন্ট থেকে বিদায় করেন তিনি।

পাঁচ সেটের ম্যাচটির প্রথম দুটি ছিল একপেশে। অনায়াসে আলকারাজ জভেরভকে পরাস্ত করেন। মোড় ঘুরে যায় তৃতীয় সেট থেকে। এই সেটটি জভেরভ জিতে নেন। তখনই পায়ে সমস্যা দেখা দেয় আলকারাজের। কয়েকবার বমি করেন।হেরে যান পরের সেটেও।

আলকারাজ পঞ্চম সেট জিতে ফাইনালে উঠেন। জয়টি ৬-৪, ৭-৬ (৭-৫), ৬-৭ (৪-৭) ও ৭-৫ গেমে। ফাইনালে তার প্রতিপক্ষ হবেন নোভাক জোকোভিচ কিংবা বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনারদের কেউ। এই দুজনের সেমিফাইনাল এখন চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top