সিডনিতে ‌‘খোশ আমদেদ মাহে রমজান’ আয়োজন

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানাতে সিডনির ইঙ্গেলবার্নে অবস্থিত মেজবান রেস্টুরেন্ট এবং ঢাকা সুইটের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান ‘খোশ আমদেদ মাহে রমজান’। সোমবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত আয়োজনে প্রবাসী বাংলাদেশি নতুন প্রজন্মের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে শিশু-কিশোরদের জন্য ছিল বিশেষ রমজান উপহার, যা তাদের মাঝে আনন্দ ও উৎসাহ ছড়িয়ে দেয়। আয়োজকরা জানান, ছোটদের মাঝে রমজান মাসের তাৎপর্য, সংযম, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধের শিক্ষা পৌঁছে দেওয়াই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

মুসলমানদের জন্য রমজান মাসের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি অন্যান্য ধর্মীয় উৎসবের মতো নিজেদের ধর্মীয় অনুষ্ঠানও সুন্দর ও আনন্দঘন পরিবেশে উদযাপনের বার্তা দেওয়া হয় এ অনুষ্ঠানে।

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত সবাই তারাবাতি (স্পার্কলার) প্রজ্বালন করে পবিত্র রমজান মাসকে স্বাগত জানান। এতে এক আনন্দঘন ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, এটি কেবল শুরু। ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত করা এবং প্রবাসে ইসলামি সংস্কৃতি চর্চার ধারাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top