মালয়েশিয়ায় ছয় দেশের অংশগ্রহণে UPMISA ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন

ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (UPMISA)-এর উদ্যোগে UPMISA ফুটসাল টুর্নামেন্ট ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান হাইপারকানেক্ট ছিল টুর্নামেন্টটির টাইটেল স্পন্সর।

আয়োজকরা জানান, উন্নত শিক্ষা ও আন্তর্জাতিক শিক্ষার্থী সমাজের মধ্যে বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এবারের আয়োজনটি UPMISA-এর ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে, কারণ সংগঠনের প্রথম বাংলাদেশি নারী প্রেসিডেন্ট আদিবা আহমেদের নেতৃত্বে টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়।

বাংলাদেশ, মালয়েশিয়া, মরক্কো, লিবিয়া, নাইজেরিয়া ও পাকিস্তান—এই ছয় দেশের দল টুর্নামেন্টে অংশ নেয়। ফাইনালে লিবিয়া বাংলাদেশকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বাংলাদেশ হয় প্রথম রানার্সআপ এবং মরক্কো দ্বিতীয় রানার্সআপ।

টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে ছিলেন স্পোর্টস সেক্রেটারি নুগরাহা রাইহান ও আভাস হাসান মাহিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সামিরা সিরাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন UPMISA-এর উপদেষ্টা উবায়দুল্লাহ মোহাম্মদ বাদরি। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (UPM) বাডিস কমিটির প্রেসিডেন্ট হারিনী বরথিহাসান, বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (BSOM)-এর সভাপতি আসাদুল্লাহ আল গালীব রাব্বি ও ভাইস প্রেসিডেন্ট আসিফ রহমান ভূঁইয়া।

ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন লিবিয়ার খেলোয়াড় আশরাফ। অনুষ্ঠান শেষে আয়োজকরা সফল আয়োজনের জন্য স্বেচ্ছাসেবক, অংশগ্রহণকারী দল ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আয়োজকদের মতে, এ ধরনের আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন প্রবাসে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন, সাংস্কৃতিক বিনিময় ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ শিক্ষার্থীদের জন্য ইতিবাচক সুযোগ সৃষ্টি করবে।

1 thought on “মালয়েশিয়ায় ছয় দেশের অংশগ্রহণে UPMISA ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top