হেলিকপ্টারে আব্দুল্লাহ তাহেরের জনসভায় গেলেন অলি আহমেদ

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনী জনসভায় যোগ দিতে হেলিকপ্টারে করে চৌদ্দগ্রামে গেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার দুপুরে তিনি চৌদ্দগ্রামে যান। 

এ সময় অলি আহমেদকে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি শাহাবুদ্দিন, পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আইয়ুব আলী ফরায়েজী, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার, জামায়াত নেতা ভিপি জাহাঙ্গীর আলম প্রমুখ।

বিকেলে অলি আহমেদ জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার স্কুল ও কলেজ মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য বক্তব্য রাখেন। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top