‘সবকিছুই চ্যালেঞ্জ’ বললেন ববি হাজ্জাজ

যে পরিস্থিতিতে সরকার গঠন হয়েছে এই পরিস্থিতিতে সবকিছুই চ্যলেঞ্জ বলে জানিয়েছেন ঢাকা-১৩ আসনের বিএনপি থেকে নির্বাচন করে বিজয়ী ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিতে রাজধানীর সংসদ ভবন এলাকায় প্রবেশের আগে এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে অবস্থায় সরকার গঠন হয়েছে তাতে সবকিছুই চ্যালেঞ্জ। মন্ত্রী পরিষদে আপনাকে দেখতে পাবো কি না জানতে চাইলে তিনি বলেন, এগুলো প্রধানমন্ত্রী জানেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top