আশানুরূপ প্রচারণা না থাকলেও গণভোটে হ্যাঁ’র পক্ষে সমর্থন জানিয়েছে লক্ষ্মীপুরের ভোটাররা। জেলার ৪টি সংসদীয় আসনে হ্যাঁ ভোট পেয়েছে ৬ লাখ ১৫ হাজার ৯৭৮টি। আর না ভোট পেয়েছে ২ লাখ ৫০ হাজার ৭৪৯টি। হ্যাঁ’র পক্ষে না এর চাইতে ৩ লাখ ৬৫ হাজার ২২৯ জন বেশি নারী-পুরুষ গণভোট দিয়ে রাষ্ট্র সংস্কারের ৪ দফা প্রস্তাবের পক্ষে মত নিয়েছেন। একই সময়ে অনুষ্ঠিত ভোটে সবকয়টি আসনেই বিএনপির প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক (ডিসি) এস এম মেহেদী হাছান প্রাপ্ত ভোটের এ ফলাফল ঘোষণা করেন।
জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ লাখ ৬২ হাজার ৯৬২ জন। এরমধ্যে হ্যাঁ’র পক্ষে ভোট পড়েছে ১ লাখ ১৭ হাজার ৫৮টি। না এর পক্ষে ৪৭ হাজার ৯৯৬। বাতিল ভোট ১৩ হাজার ২০৮।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে ভোট দিয়েছেন ২ লাখ ৯৬ হাজার ৯১১ জন। হ্যাঁ’র পক্ষে ভোট পড়েছে ১ লাখ ৯০ হাজার ৩৬৯। না এর পক্ষে ৭৪ হাজার ১৪৫ ভোট। বাতিল ৩২ হাজার ৩৯৭ ভোট।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ২ লাখ ৭৪ হাজার ৫৭২ জন ভোট দিয়েছেন। হ্যাঁ’র পক্ষে ভোট পড়েছে ১ লাখ ৭৭ হাজার ৫০৮ আর না এর পক্ষে ৬৮ হাজার ২৩০ টি। বাতিল ভোট ২৮ হাজার ৮৩৪।
লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ৪১ হাজার ৭১ জন। হ্যাঁ’র পক্ষে ভোট পড়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৪৩। না এর পক্ষে ৬০ হাজার ৩৭৮ ভোট। বাতিল ভোট ৩৪ হাজার ৩৫০।
প্রসঙ্গত : লক্ষ্মীপুর জেলায় মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ৩৫ হাজার।


