ভিডিও বার্তায় যা জানাল ইনকিলাব মঞ্চ

ভিডিও বার্তায় বলা হয়েছে যে, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ ঘটনার পর শুক্রবারের রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে সংগঠনের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বিস্তারিত তুলে ধরেন। তার সঙ্গে ছিলেন ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা ও রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার।ভিডিওতে আবদুল্লাহ আল জাবের বলেন, গতকাল থেকে আমরা শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠ তদন্তের জন্য ড. ইউনূসকে জাতিসংঘে একটি চিঠি পাঠানোর আহ্বান জানিয়ে তার বাসভবনের সম্মুখে অবস্থান করছিলাম। আমরা গুটিকয়েক মানুষ সেখানে ছিলাম। গতকাল বিকেল ৪টা থেকে আজকের এই সময় পর্যন্ত শহীদ ওসমান হাদির স্ত্রী, তার সন্তান এবং আমরা কীভাবে শান্তিপূর্ণভাবে আমাদের দাবিটা আদায় করা যায়, সেটা নিয়ে আমরা আমাদের মতো করে এগুচ্ছিলাম।আমাদের সাথে সরকার যোগাযোগ করতে স্বাচ্ছন্দবোধ করে নাই। আট ঘণ্টা শহীদ ওসমান হাদির স্ত্রী যমুনার সামনে ছিলেন। যমুনা থেকে একজন পিয়ন বের হয়ে তাকে সম্মান জানানোর প্রয়োজন বোধ করেন নাই।আজ জুমার নামাজের পর আবার যমুনা অভিমুখে রওনা দেন শহীদ ওসমান হাদির স্ত্রী। প্রায় কাছাকাছি চলে আসার পর আমরা হাদি ভাইয়ের স্ত্রীর নিরাপত্তার জন্য তার সাথে আমাদের কিছু ভাই-বোনকে ভেতরে পাঠানোর চেষ্টা করেছিলাম। ভেতরে আমাদের ইনকিলাব মঞ্চের কিছু সদস্য ছিল, যাদেরকে ভেতর থেকে আবার বাইরে আসতে দেওয়া হচ্ছিল না।জাবের আরো বলেন, আমরা জুমা, শান্তা ও জুবায়েরকে ভেতরে পাঠিয়েছিলাম, যাতে ওরা গিয়ে দেখে আসে এবং তাদেরকে সঙ্গে করে নিয়ে আসে। প্রথম অবস্থায় পুলিশ কোনোভাবেই তাদেরকে ভেতরে যেতে দেবে না। পরে আমরা বলেছিলাম, এক মিনিটের ব্যাপার এবং এটা তো একদম খুবই সহজ ব্যাপার, এক মিনিটের ব্যাপার। তো ওরা জুমা ও শান্তার গায়ে হাত তুলেছে এবং দেখবেন যে শান্তাকে গলা চেপে ধরেছে এবং জুমার পুরো গালে খামচি দিয়েছে। বুট দিয়ে ওদেরকে আঘাত করেছে। এই যে ফ্যাসিবাদী আমলের যেই পুলিশ, এই যে পুলিশ লীগ—তারা আবার নতুন করে যে মাথাচাড়া দিয়ে যাচ্ছে এবং তাদেরকে যে কেউ কন্ট্রোল করতে পারছে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top