বিকেলে তারেক রহমানের সংবাদ সম্মেলন, থাকবে নির্বাচন–নতুন সরকার নিয়ে আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।আজ শনিবার বেলা ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়ে বলেন, সংবাদ সম্মেলনে নির্বাচনের বিষয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।দলীয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে নির্বাচনের ফলাফল, নতুন সরকার গঠনের প্রস্তুতি, জোটের রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন তারেক রহমান।গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। গতকাল ২৯৭ আসনের ফলাফল ঘোষণা করে ইসি।উচ্চ আদালতের নির্দেশনা থাকায় দুটি আসনের (চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪) ফলাফল ঘোষণা করা হয়নি। আর প্রার্থী মারা যাওয়ায় একটি আসনে (শেরপুর-৩) নির্বাচন স্থগিত রয়েছে।নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। তাঁদের শরিকেরা পেয়েছে ৩টি আসন।অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন। একটি আসনে জয় পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top