নবীনগরে ধানের শীষের নির্বাচনী জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট এম.এ. মান্নানকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কুড়িঘর বাজারে নাটঘর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট এম.এ. মান্নান। 

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু আনিফ ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের যৌথ সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন ভূইয়া শিশির, কেন্দ্রীয় জাসাসের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কে.এম. মামুন অর রশিদ, অ্যাডভোকেট রাজিব আহসান চৌধুরী পাপ্পু, জেলা বিএনপির উপদেষ্টা সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিবলী, মহিন উদ্দিন মহিন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সুহেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মহসিন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল গাফফার, পৌর কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন, অ্যাডভোকেট আলাউদ্দিন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাসুদুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।

1 thought on “নবীনগরে ধানের শীষের নির্বাচনী জনসভা”

Leave a Reply to Md. Anoar Hossain Hossain Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top