নারায়ণগঞ্জ-৩ আসনে (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গোলাম মসীহ এর বিরুদ্ধে গোপনে নারীদের নিয়ে ধর্মীয় শিক্ষা প্রদান করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে।
শনিবার (১০ জানুয়ারি) সকাল থেকে দুপুরের মধ্যে সোনারগাঁ উপজেলার পৌরসভা সংলগ্ন পোদ্দার বাড়িতে প্রায় তিন শতাধিক নারী নিয়ে গোপনে প্রচারণা চালানো হয়।
এ ঘটনায় এলাকায় হুড়োহুড়ি শুরু হলে স্থানীয় গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে এলে তাদেরকে বাধা প্রদান করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম সেখানে গিয়ে সত্যতা যাচাই করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেন। ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড আপাতত বন্ধ করার বিষয়ে সতর্কতা প্রদান করেন।
তদন্তের সময় দেখা যায়, সাবেক সৌদি রাষ্ট্রদূত এবং জাতীয় পার্টির প্রাক্তন প্রেসিডিয়াম সদস্য, নতুন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী (হাত পাখা) গোলাম মসীহ তার পুলিশ বাড়িতে স্ত্রী বেগম ঝিনুকের নেতৃত্বে ধর্মীয় শিক্ষা বিতরণের নামে প্রচারণা চালাচ্ছেন। স্থানীয় গণমাধ্যমকর্মীরা তথ্য সংগ্রহে গেলে তার সমর্থকরা সাংবাদিকদের নানা ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে সত্যতা যাচাই করে প্রার্থীকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পেয়ে ১০ হাজার টাকা জরিমানা করেন ও সতর্ক করেন।
অভিযুক্ত প্রার্থী গোলাম মসীহ এ বিষয়ে জানান, তার বাড়িতে ইসলামী শিক্ষা হচ্ছিল। তবে তার স্ত্রী বেগম ঝিনুক এবং স্থানীয় মরিয়ম নামের একজন মহিলা এটি আয়োজন করেছিলেন। কেন বা কে তার প্রচারপত্র বিতরণ করেছে তিনি তা জানেন না। এক পর্যায়ে তিনি বলেন, অন্যান্য প্রার্থীরা প্রচারণা চালালে এতে দোষের কিছু নেই, তবে যখন আমি করি এর জন্য অভিযোগ করা কেন?
নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম বলেন, গোপনে নারীদের নিয়ে প্রচার চালানোর খবর পেয়ে সত্যতা পাওয়ার পর নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই ধরনের আচরণবিধি লঙ্ঘন হলে যেকোনো প্রার্থীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।



নারায়ণগঞ্জ-৩ আসনে (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গোলাম মসীহ’র বিরুদ্ধে গোপনে নারীদের নিয়ে ধর্মীয় তালিমের নামে নির্বাচনি প্রচারণা করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।
তালিমের নামে নারীদের নিয়ে নির্বাচনি প্রচারণা চালানোর কারণে প্রার্থীকে জরিমানা করা হলো।