ঢাকা দক্ষিণে প্রশাসক হিসেবে প্রশাসনিক কাজ করবেন মো. আব্দুস সালাম, উত্তরে প্রশাসক হিসেবে কাজ করবেন মো. শফিকুল ইসলাম খান মিল্টন। রবিবার জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। এ প্রজ্ঞাপনে সই করেন যুগ্মসচিব মাহবুবা আইরিন।এছাড়াও, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ এবং গাজীপুর সিটি করপোরেশনেও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শফিকুল ইসলাম খান।খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন নজরুল ইসলাম মঞ্জু। সিলেট সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আব্দুল কাইয়ুম চৌধুরী।নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাখাওয়াত হোসেন খান। আর গাজীপুর সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ পেয়েছেন মো. শওকত হোসেন সরকার।প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ২৫(ক) এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে এই সমস্ত ব্যক্তিদের করপোরেশন গঠিত না হওয়ার পর্যান্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়ার পর্যান্ত তাদের নামে পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।এতে আরও উল্লেখ করা হয়েছে, প্রশাসকদের বক্তব্য মোতাবেক সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করতে হবে। তারা বিধি মোতাবেক ভাতা পাবে।



যেই লাউ সেই কদু 😡
প্রশাসক আব্দুস সালাম,