ড. মোশাররফকে পরাজিত প্রার্থীর ফুলেল শুভেচ্ছা

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জামায়াতের পরাজিত প্রার্থী মো. মনিরুজ্জামান বাহলুল। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় হয়।

সাক্ষাৎকালে দাউদকান্দি ও মেঘনার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং পারস্পরিক সম্প্রীতি অটুট রাখার বিষয়ে আলোচনা হয়। রাজনৈতিক ভিন্নমত থাকা সত্ত্বেও এলাকার কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ সময় দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মো. মোশাররফ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের দাউদকান্দি উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top