ইসিবি চত্বর থেকে শুরু হচ্ছে ঢাকায় তারেক রহমানের পথসভা

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন বিভাগীয় সমাবেশ শেষে ঢাকায় পথসভা শুরু করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা মহানগর দক্ষিণের নিজ নির্বাচনী এলাকা-১৭ আসনের ইসিবি চত্বরে প্রথম পথসভায় বক্তব্য রাখবেন তিনি।

রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ২টায় এই পথসভায় তারেক রহমানের বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু আশপাশের সড়কে তীব্র যানজটের কারণে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত (এই প্রতিবেদন লেখা পর্যন্ত) তিনি সমাবেশস্থলে পৌঁছাতে পারেননি।

পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী আজ ঢাকা মহানগর দক্ষিণের ৬টি পথসভায় তারেক রহমানের বক্তব্য রাখার কথা রয়েছে।

এদিকে তারেক রহমানের সমর্থনে ইসিবি চত্বরে পথসভায় অংশ নিতে নেতাকর্মীরা সড়কের দুইপাশে অবস্থা নিয়েছেন। তারা রঙিন পোশাক, দলীয় প্রতীক সংবলিত টি–শার্ট পরে এবং জাতীয় পতাকা, ফেস্টুন ও ব্যানার নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। এতে এলাকাজুড়ে উৎসবমুখর রাজনৈতিক পরিবেশ তৈরি হয়।

ঢাকা–১৭ আসনের ইসিবি চত্বরে একটি অস্থায়ী মঞ্চ প্রস্তুত করা হয়েছে, যেখানে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’র পক্ষে ভোট চাইতে তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

পথসভা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সেনা সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে। তারা যানচলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top