‘আমার শেষ রক্তবিন্দু থাকতে এলাকায় সব ধর্মের মানুষ নিরাপদ থাকবে’

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর -২ (নগরকান্দা-সালথা) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ বলেছেন, ‘সংখ্যালঘু শব্দে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে না। আমার শেষ রক্তবিন্দু থাকতে আমার এলাকার প্রত্যেক হিন্দু ভাই ও বোনেরা নিরাপদ থাকবে। প্রত্যেক আলেম-ওলামা নিরাপদ থাকবে। সব ধর্মের মানুষ নিরাপদ থাকবে। আমরা হিন্দু-মুসলমান সবাই একসাথে ভালো থাকবো।’ 

তিনি রবিবার (২৫ জানুয়ারি) বিকালে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রামনগর গ্রামে ইউনিয়নের ১নং ও ৭নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক নির্বাচনি সভায় এসব কথা বলেন। 

তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত নগরকান্দা ও সালথা হবে। এ এলাকাকে দুর্নীতিমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে। ‘

তিনি তাঁর অবস্থান উল্লেখ করে বলেন, ‘দল, মত, ধর্ম, বর্ণের উর্ধ্বে আমরা এ এলাকার মানুষ। ১২ ফেব্রুয়ারি তারিখের নির্বাচনের সাথে আমার আপনাদের সম্পর্ক না। আপনাদের সাথে আমার সম্পর্ক হৃদয়ের সম্পর্ক, আত্মার সম্পর্ক, মাটির সম্পর্ক। ’

অন্যান্যের মধ্যে সভায় বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি সৈয়দ শাহীনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সাত্তার মন্ডল, সাধারণ সম্পাদক সালাম বেপারি, ইউনিয়ন যুবদল নেতা হাফিজ শরীফ, বিদ্যুত শরীফ প্রমুখ। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top