আইজিপি বাহারুল আলমকে সরিয়ে দিতে লিগ্যাল নোটিশ

আইজিপি বাহারুল আলমকে সরিয়ে দিতে লিগ্যাল নোটিশ

আইজিপি বাহারুল আলমকে সরিয়ে দিতে লিগ্যাল নোটিশবিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়ীদের তালিকায় নাম আসায় বর্তমান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, জন প্রশাসন মন্ত্রণালয় সচিব ও আইন মন্ত্রণালয় সচিবকে এ নোটিশ পাঠানো হয়।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের তিন আইনজীবী এ নোটিশ পাঠান। তারা হলেন – অ্যাডভোকেট মো. আব্দুস সামাদ, অ্যাডভোকেট শাহিন হোসেন ও অ্যাডভোকেট মো. আতিকুর রহমান।নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বাহারুল আলমকে অপসারণ করতে বলা হয়েছে। না হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।এর আগে বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য বাহারুল আলমসহ পাঁচ পুলিশ কর্মকর্তার নাম এসেছে। স্পর্শকাতর ওই প্রতিবেদনে আইজিপির নাম আসার পরই প্রশাসনের ভেতরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।প্রতিবেদনে বর্তমান আইজিপির বিরুদ্ধে নেতিবাচক তথ্য উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে পুলিশের বিশেষ শাখায় (এসবি) দায়িত্ব পালনকালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখা এবং বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্রিয় থাকার অভিযোগ উঠে এসেছে বাহারুল আলমের বিরুদ্ধে।

1 thought on “আইজিপি বাহারুল আলমকে সরিয়ে দিতে লিগ্যাল নোটিশ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top