সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দুলমাদজিদ তেব্বুন।
সোমবার (১২ জানুয়ারি) ঢাকাতে আলজেরীয় দূতাবাস জানায়, খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে শোকবার্তা পাঠিয়েছেন আব্দুলমাদজিদ তেব্বুন।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদানের পাশাপাশি, মানুষের কল্যাণে তার দৃঢ় প্রতিশ্রুতির কথা স্মরণ করে গভীর শোক প্রকাশ করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট।
এতে আরও উল্লেখ করা হয়, তার নেতৃত্ব ও আত্মত্যাগ শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে মনে রাখা হবে। প্রধানমন্ত্রী থাকাকালীন আলজেরিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে তার অবদানের প্রশংসা করেন আলজেরিয়ার প্রেসিডেন্ট।
উল্লেখযোগ্য, আপসহীন নেত্রী হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া গত বছর ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃতুবরণ করেন। পরদিন ৩১ ডিসেম্বর পূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাজধানীর জিয়া উদ্যানে তার স্বামীর কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।




সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দুলমাদজিদ তেব্বুন।