সব সময় এক কাঁধে ব্যাগ ঝুলিয়ে হাঁটেন? অজান্তেই দেহের যে ক্ষতি করছেন

বিশ্ববিদ্যালয় বা অফিসে যাওয়ার সময়ে কাঁধে ব্যাগ থাকাটা খুবই পরিচিত। অনেকেই তাদের সুবিধার জন্য সেই ব্যাগ একটি কাঁধে ঝুলিয়ে নেন। আবার কারো কারো কাছে তা ‘ফ্যাশন’। কিন্তু দিনের পর দিন এই অভ্যাসের ফলে কাঁধে আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

মানবদেহ মেরুদণ্ড থাকে সমভাবে দ্বিখণ্ডিত। তাই দুটি কাঁধ একসঙ্গেই কোনো ওজন বহন করতে পারে। কিন্তু লাগাতার একটি কাঁধেই যদি ওজন বহন করা হয়, তাহলে সেখানে চাপ সৃষ্টি হয়। তার ফলে সময়ের সঙ্গে কাঁধে আর্থ্রাইটিসও হতে পারে।

এক কাঁধে ওজন বহন করা ফলে কারো কারো ক্ষেত্রে কাঁধে ব্যথাও হতে পারে।

এক কাঁধে ওজন বৃদ্ধি পাওয়ার ফলে মেরুদণ্ড কোনো একটি নির্দিষ্ট দিকে বেঁকে যেতে পারে। তার ফলে ঘাড়ের পেশি শক্ত হয়ে গিয়ে ব্যথা শুরু হতে পারে।

যেসব বিষয়ে খেয়াল রাখা উচিত

  • সব সময়ে পিঠে হালকা ওজনের ব্যাকপ্যাক নেওয়া উচিত।
  • কোনোভাবেই ব্যাকপ্যাক এক কাঁধে বহন করা উচিত হবে না।
  • ব্যাকপ্যাকের দুটি হাতলের ভেতরে যেন নরম প্যাডিং থাকে, তা দেখে নেওয়া উচিত।

ব্যাগে যদি একাধিক ভাগ (চেন বা পকেট) থাকে, তাহলে ওজনের সমবণ্টন করুন।

ব্যাকপ্যাকের আকার যেন কোনোভাবেই পিঠের আকৃতিকে ছাড়িয়ে না যায়, তা খেয়াল রাখতে হবে।

6 thoughts on “সব সময় এক কাঁধে ব্যাগ ঝুলিয়ে হাঁটেন? অজান্তেই দেহের যে ক্ষতি করছেন”

Leave a Reply to Md Nazrul Islam Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top