রামজানে ওজন নিয়ন্ত্রণে রাখবে যেসব খাবার

রমজানে দীর্ঘ সময় রোজা রাখার কারণে অনেকেরই খাবারের ধরনে হঠাৎ পরিবর্তন আসে। ইফতার ও সেহরিতে অতিরিক্ত তেল-চর্বিযুক্ত বা মিষ্টি খাবার খেলে ওজন দ্রুত বাড়তে পারে। আবার সঠিক খাবার বেছে নিলে রোজার মাসেও ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সুষম ও পরিমিত খাবারই হতে পারে সুস্থ ও ফিট থাকার মূল চাবিকাঠি। চলুন জেনে নেওয়া যাক যেসব খাবার রামজানে ওজন নিয়ন্ত্রণে রাখবে।

শাকসবজি

শাকসবজি কম ক্যালরিযুক্ত কিন্তু ফাইবারে ভরপুর। ইফতারে সালাদ বা সেহরিতে সবজি রাখলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে।

ফলমূল

ফল প্রাকৃতিক চিনির উৎস এবং ভিটামিন-খনিজে সমৃদ্ধ। ভাজাপোড়ার বদলে ফল খেলে শরীর সতেজ থাকে, ক্যালরি নিয়ন্ত্রণে থাকে।

প্রোটিন

গ্রিলড মুরগি, মাছ, ডাল বা ডিম শরীরকে শক্তি দেয় এবং পেশী রক্ষা করে। প্রোটিন ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে, ফলে অতিরিক্ত খাওয়ার ঝুঁকি কমে।

শস্য

ব্রাউন রাইস, আটার রুটি বা ওটস ধীরে হজম হয়, তাই দীর্ঘক্ষণ শক্তি জোগায় এবং হঠাৎ ক্ষুধা লাগা কমায়। তাই রমজানে ওজন নিয়ন্ত্রণে রাখতে এসব খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাদাম ও বীজ

পরিমিত বাদাম স্বাস্থ্যকর চর্বির উৎস। অল্প পরিমাণেই তৃপ্তি দেয়, অপ্রয়োজনীয় স্ন্যাকিং কমায়। তাই রমজানে ইফতারে এসব বাদাম ও বীজ খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে।

পর্যাপ্ত পানি পান

ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান অত্যন্ত জরুরি। পানি শরীরের মেটাবলিজম সচল রাখে এবং অযথা ক্ষুধা কমায়।

তবে ইফতারে অতিরিক্ত ভাজাপোড়া এড়িয়ে চলুন, ধীরে ধীরে খাবার খাবেন, নিয়মিত সেহরি খাবেন, হালকা ব্যায়াম বা হাঁটা বজায় রাখুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top