রমজানের আবহে অনন্য রন্ধনযাত্রা ওয়েস্টিন-শেরাটন ঢাকার

পবিত্র রমজান মাসকে সামনে রেখে দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকা অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে এক অনন্য রন্ধন ভ্রমণে, যেখানে উপভোগ করা যাবে স্থানীয়, ভূমধ্যসাগরীয়, আরবি এবং উপমহাদেশীয় স্বাদের বিলাসবহুল সমাহার।

আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন শেফ—রিমান ওবায়েদ, স্বপন রোজারিও, হিরোমি ইয়োনেকাওয়া এবং সাইত দুরসান—এর যত্নশীল পরিকল্পনায় প্রস্তুত এই মাসব্যাপী রমজান বুফে মিলন, আনন্দ ও উদযাপনের আবহকে আরও সমৃদ্ধ করবে।

দ্য ওয়েস্টিন ঢাকা-তে অতিথিরা ‘সিজনাল টেস্ট’-এ উপভোগ করতে পারবেন ভূমধ্যসাগরীয় ও আরবি স্বাদের এক সমৃদ্ধ ভোজ— যেখানে থাকবে 
লবস্টার কাবাব, গ্রিলড স্যামন, প্রিমিয়াম ল্যাম্ব শ্যাঙ্ক, এয়ারাবিক খাপসা, ঢাকাইয়া হান্ডি গোশত, অক্সটেল স্টু এবং তুর্কি তুলুম্বা, পিস্তা বাকলাভা ও লাইভ নাফেহ এর মতো আকর্ষণীয় ডেজার্ট।

একইসঙ্গে শেরাটন ঢাকা-র ‘দ্য গারডেন কিচেন’-এ পরিবেশিত হবে স্থানীয় ঐতিহ্যবাহী পদ ও আন্তর্জাতিক প্রিয় খাবারের বাছাইকৃত সংগ্রহ— যেমন Peshwari Beef Nalli Nehari, বিভিন্ন ধরনের Turkish Kebab, Beef Handi Gosht, Lamb Ouzi, Seafood Paella, পুরান ঢাকার বিখ্যাত কাবাবসমূহ এবং Authentic Turkish Baklava (Sobiyet ও Cold Milk Baklava), Katayef Kashta ও Mushabak Halabi সহ আরও অনেক কিছু।

বুফে ইফতার ও ডিনারের মূল্য:

* দ্য ওয়েস্টিন ঢাকা: ১১,৯৯০ টাকা

*শেরাটন ঢাকা: ১২,৯৯০ টাকা

যারা সেহরির শান্ত পরিবেশ উপভোগ করতে চান, তাদের জন্য ‘সিজনাল টেস্ট’ ও ‘দ্য গারডেন কিচেন’ বৃহস্পতিবার, শুক্রবার এবং সরকারি ছুটির আগের রাতে খোলা থাকবে—

বুফে সেহরি মূল্য:

* দ্য ওয়েস্টিন ঢাকা: ৬,৯৯০ টাকা

* শেরাটন ঢাকা: ৭,৯৯০ টাকা

অতিথিরা আকর্ষণীয় অফারও উপভোগ করতে পারবেন—

* ২১টিরও বেশি ব্যাংকের নির্বাচিত কার্ডে Buy 1 Get 1 Islami Bank, Mercantile Bank, NCC Bank ও Jamuna Bank Ltd কার্ডে Buy 1 Get 2, Bank Asia, Dutch-Bangla Bank, NCC Bank, NRB bank, Trust Bank Limited, BRAC Bank (শুধু শুক্রবার) এবং Mercantile Bank Ltd (১৬ রমজান থেকে) কার্ডে Buy 1 Get 3

বিশেষ অফার হিসেবে Bank Asia কার্ডধারীদের জন্য পুরো মাস জুড়ে দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকা-তে ইফতার-পরবর্তী ডিনার ও সেহরিতে Buy 1 Get 3 সুবিধা থাকবে। ‘সিজনাল টেস্ট’-এ সৌভাগ্যবান অতিথিরা জিতে নিতে পারেন নভোএয়ারের রিটার্ন এয়ার টিকিট, আর ‘দ্য গারডেন কিচেন’-এ ডিনারকারীরা জয়ের সুযোগ পাবেন এয়ার অ্যারাবিয়া ও নভোএয়ারের টিকিট।

এক্সক্লুসিভ ইফতার বক্স ও টেকঅ্যাওয়ে ঘরে বসে উপভোগের জন্য প্রিমিয়াম ইফতার বক্স—

* দ্য ওয়েস্টিন ঢাকা: প্লাটিনাম (১১,৯৯০ টাকা), গোল্ড (৮,৯৯০ টাকা), সিলভার (৭,৯৯০ টাকা)

* শেরাটন ঢাকা: লাক্সারি (১২,৯৯০ টাকা), প্রিমিয়াম (৯,৪৯০ টাকা), ক্লাসিক (৮,৪৯০ টাকা)

এছাড়া শাহী হালিম ও জালেবি-সহ ঐতিহ্যবাহী রমজান আইটেম সংগ্রহ করা যাবে উভয় হোটেল থেকেই। ইফতার, ডিনার ও সেহরি আয়োজনের জন্য ব্যাঙ্কুয়েট অফারI ব্যক্তিগত বা বৃহৎ আয়োজনের জন্য দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকা-র বহুমুখী ব্যাঙ্কুয়েট সুবিধা রয়েছে। শেরাটন ঢাকা-র গ্র্যান্ড বলরুম ও অ্যানেক্স মিলিয়ে ১,০০০-এর বেশি অতিথি ধারণক্ষমতা— যা কূটনৈতিক এলাকায় বৃহত্তম ব্যাঙ্কুয়েট স্পেসগুলোর একটি। পরিবার ও বন্ধুদের সঙ্গে স্মরণীয় মুহূর্ত তৈরির জন্য এই রমজানে আমাদের সঙ্গে যোগ দিন— এবং বুকিং নিশ্চিত করুন এখনই।

রিজার্ভেশন:

* দ্য ওয়েস্টিন ঢাকা: +880 2222 291988

* শেরাটন ঢাকা: +880 9638 868686

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top