বিশ্বরঙ উন্মোচন করলো ‌‘ফাল্গুন কালেকশন’

বাংলার ঋতুচক্রে ফাল্গুন মানেই রঙ, উচ্ছ্বাস আর উৎসবের আমেজ। এই বসন্তকে ঘিরে আনন্দ ও আবেগের প্রকাশে বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো তাদের বিশেষ ‘ফাল্গুন কালেকশন ২০২৬’। 

ফাল্গুনের প্রাণবন্ত রঙ, হালকা আবহ ও বাঙালিয়ানাকে কেন্দ্র করেই এই কালেকশনটি তৈরি করা হয়েছে। এমনটাই জানালেন প্রতিষ্ঠানটির প্রধান ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা।

এই কালেকশনে বসন্তের স্বচ্ছতা ও সৌন্দর্যকে তুলে ধরা হয়েছে উজ্জ্বল হলুদ, বাসন্তী, গোলাপি, সবুজ ও অফ-হোয়াইট রঙের সমন্বয়ে। আরামদায়ক হালকা ফেব্রিক ও নান্দনিক ডিজাইনের কারণে প্রতিদিনের আড্ডা থেকে শুরু করে উৎসবের দিন—সব ক্ষেত্রেই এই পোশাকগুলো মানানসই।বিশ্বরঙ-এর ফাল্গুন কালেকশনে থাকছে-

• নারী ও পুরুষদের জন্য শাড়ি, কুর্তি, থ্রি-পিস, পাঞ্জাবি ও টপস
• দেশীয় মোটিফ ও হ্যান্ডলুম অনুপ্রাণিত নকশা
• বসন্ত উপযোগী হালকা ও আরামদায়ক ফেব্রিক
• আধুনিক কাটিংয়ের সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন

বিপ্লব সাহার ভাষায়, ‘ফাল্গুন মানেই রঙে রঙে অনুভূতির প্রকাশ। এই কালেকশনে আমরা বসন্তের ভালোবাসা, আনন্দ আর দেশীয় শিকড়কে ফ্যাশনের মাধ্যমে তুলে ধরেছি।’

1 thought on “বিশ্বরঙ উন্মোচন করলো ‌‘ফাল্গুন কালেকশন’”

  1. বাংলার ঋতুচক্রে ফাল্গুন মানেই রঙ, উচ্ছ্বাস আর উৎসবের আমেজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top