ভাঙ্গায় রাতের অন্ধকারে স’মিলে অগ্নিকাণ্ড

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পিরেরচর বাজারে টিটুল শেখ (৩৭) এর একটি স’মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মিলের মেশিনপত্র, ইঞ্জিন, সংরক্ষিত কাঠ ও মিলঘরের আংশিক অংশ পুড়ে গেছে। মিল মালিকের দাবি, এ ঘটনায় প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা জানান, এক পথচারী প্রথমে স’মিলে আগুন জ্বলতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

স’মিলের মালিক টিটুল শেখ বলেন, “শত্রুতা করে কেউ আমার মিলে আগুন লাগিয়ে থাকতে পারে বলে ধারণা করছি। আগুনে আমার স’মিলের ইঞ্জিন, ঘর ও কিছু কাঠ পুড়ে গেছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করা প্রয়োজন।”

এ বিষয়ে ভাঙ্গা ফায়ার স্টেশন-এর স্টেশন অফিসার আবু জাফর জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে স’মিলের ইঞ্জিন ও ঘরের অংশবিশেষ পুড়ে গেছে। আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top