আজকের জোকস: জ্ঞান নাকি টাকা, কোনটা নেবেন

জ্ঞান নাকি টাকা, কোনটা নেবেন

১ম বন্ধু: আচ্ছা তোকে যদি জ্ঞান আর টাকা এ দুটোর মধ্যে একটা নিতে বলি তাহলে তুই কোনটা নিবি?
২য় বন্ধু: আমি টাকাটাই নেব।
১ম বন্ধু: আমি হলে কি জ্ঞানই নিতাম।
২য় বন্ধু: যার যেটা অভাব সে তো সেটাই নেবে

সব সময় স্ত্রীর কথা শুনে চলতে হবে
এক বন্ধু আরেক বন্ধুকে বলছে—

রাতিন: শোন বন্ধু যদি তোর বউ তোর কথা না শোনে, তাহলে…
সিয়াম: তাহলে কী?
রাতিন: এত আগ্রহভরে শুনতে চেয়ে লাভ নেই।
সিয়াম: কেন?
রাতিন: স্বামীর কথা আসলে কোনো বউই ঠিকমতো শোনে না।
সিয়াম: তাহলে কী করতে বলছিস?
রাতিন: সবসময় বউয়ের কথা তুই শুনবি, তারপর মেনেও নিবি। সে হ্যাঁ বললেও হ্যাঁ, না বললেও হ্যাঁ।

৯০ বছরের বৃদ্ধের পর্বত জয়
‘পর্বত অভিযাত্রী দলে যোগ দিন’ এমন বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে সাক্ষাৎকার দিতে এল এক ৯০ বছরের বৃদ্ধ। নিয়োগ কর্তারা তো অবাক। বললেন

নিয়োগ কর্তা: আপনি এই বয়সে পর্বতে উঠতে এসেছেন! আপনার মাথা ঠিক আছে তো?
বৃদ্ধ: আমতা আমতা করে জবাব দিলেন, অভিযাত্রী হিসেবে না হয় নাই নিলেন, তাই বলে আপনাদের কি একজন গাইডেরও দরকার নেই?

2 thoughts on “আজকের জোকস: জ্ঞান নাকি টাকা, কোনটা নেবেন”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top