২০২৪ সালে ইতালিতে প্রতি ১০ জনে ১ জন ছিল দারিদ্র্যসীমার নিচে

২০২৪ সালে ইতালিতে প্রতি ১০ জনে একজন দারিদ্র্যতার মধ্যে জীবনযাপন করেছে বলে মঙ্গলবার প্রকাশিত দেশটির জাতীয় পরিসংখ্যান সংস্থা ইস্তাতের এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, বড় পরিবার ও অভিবাসী পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।

সমীক্ষা অনুযায়ী, মোট ৫৭ লাখ মানুষ ‘চূড়ান্ত দারিদ্র্যসীমার’ নিচে বসবাস করেছে। এই হার গত দুই বছর স্থিতিশীল থাকলেও, গত এক দশকে তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ইস্তাত ‘চূড়ান্ত দারিদ্র্য’কে সংজ্ঞায়িত করেছে এমন অবস্থায়, যখন কেউ প্রয়োজনীয় পণ্য ও সেবার খরচ মেটাতে অক্ষম। উদাহরণ হিসেবে বলা হয়েছে, রোমে এক সন্তানসহ এক তরুণ দম্পতির জন্য ২০২৩ সালে মাসিক ন্যূনতম ব্যয়সীমা ছিল এক হাজার ৫৬৮ ইউরো।

ইউরোপীয় মান অনুযায়ী হিসাব করলে, এক কোটি ৩৬ লাখ ইতালিয়ান—অর্থাৎ জনসংখ্যার ২৩ শতাংশ—দারিদ্র্য বা সামাজিক বঞ্চনার ঝুঁকিতে রয়েছে।

এই হিসাবে ইতালির অবস্থা ২০২৪ সালের ইউরোপীয় গড় ২১ শতাংশের চেয়ে খারাপ, তবে পশ্চিম ইউরোপের কিছু প্রতিবেশী দেশের চেয়ে দুর্বল হলেও গ্রিসের তুলনায় ভালো।

সমীক্ষা আরো দেখায়, ইতালিতে বসবাসরত বিদেশি নাগরিকদের মধ্যে দারিদ্র্যের হার অস্বাভাবিকভাবে বেশি—শুধু বিদেশিদের নিয়ে গঠিত পরিবারের ৩৫ শতাংশই দারিদ্র্যসীমার নিচে, যেখানে সম্পূর্ণ ইতালীয় পরিবারের ক্ষেত্রে এই হার মাত্র ৬ শতাংশ।

9 thoughts on “২০২৪ সালে ইতালিতে প্রতি ১০ জনে ১ জন ছিল দারিদ্র্যসীমার নিচে”

  1. Profile photo ofkajolgraphics
    Mohammad Reazul ISLAM

    পশ্চিম ইউরোপের কিছু প্রতিবেশী দেশের চেয়ে দুর্বল হলেও গ্রিসের তুলনায় ভালো।

Leave a Reply to Mohammad Reazul ISLAM Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top