সামরিক যোগাযোগ পুনরায় চালু করছে যুক্তরাষ্ট্র-রাশিয়া

যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুই দেশের সামরিক ক্ষেত্রে উচ্চ পর্যায়ের সংলাপ বা যোগাযোগ পুনরায় চালু করতে চলেছে।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর দুইপক্ষ এ বিষয়ে রাজি হয়েছে।

এ পদক্ষেপ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কিছু সম্পর্ক স্বাভাবিক করার পথে একটি সংকেত হতে পারে বলেই ধারণা করা হচ্ছে। রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর আগে দিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে তাদের সামরিক যোগাযোগ বন্ধ করেছিল।

ইউক্রেনে রাশিয়ার এই আগ্রাসনের কারণে স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় সংঘাত সৃষ্টি হয়।

এখন আবার রাশিয়া-যুক্তরাষ্ট্র সামরিক যোগাযোগ শুরুর বিষয়ে মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, এই পদক্ষেপের লক্ষ্য হল, ভুল বোঝাবুঝি ও উত্তেজনা এড়ানো এবং বিশ্বে স্থিতিশীলতা বজায় রাখা।

বিবৃতিতে বলা হয়, “সামরিক বাহিনীর মধ্যে সংলাপ বজায় রাখা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।”

যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ড জেনারেল অ্যালেক্সাস গ্রাইনকেউইচ রাশিয়া ও ইউক্রেনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে আবুধাবিতে বৈঠকের পর সামরিক যোগাযোগ পুনস্থাপনের এই পদক্ষেপ এল।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে এতদিন সামরিক ক্ষেত্রে উচ্চ-পর্যায়ের আলোচনা বা সংলাপ বন্ধ থাকলেও দুই পক্ষ জরুরি তথ্য আদান-প্রদান করে এসেছে।

তাছাড়া, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ কয়েকবারই একে অপরের সঙ্গে সরাসরি কথা বলেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top