চীনে খনিজ সম্পদ অনুসন্ধানে একটি নতুন সাফল্য অর্জন করেছে। দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধীন চায়না জিওলজিক্যাল সার্ভে (সিজিএস) জানাচ্ছে যে, উত্তর-পশ্চিম চীনের একটি অঞ্চলে নতুন আকরিক ক্লাস্টার ‘সার্তোকাই-২৭’ খুঁজে পাওয়া গেছে। এখানে ২০টি আকরিক-বডি আবিষ্কৃত হয়েছে, যার গড় মান ৩০.৭৩ শতাংশ।
এই আকরিক বেল্টে ক্রোমাইট খননে বড় সম্ভাবনা রয়েছে। ক্রোমাইট চীনের দুষ্প্রাপ্য কৌশলগত খনিজ হিসেবে পরিচিত। এটি মহাকাশ, বিমান, গাড়ি ও জাহাজ নির্মাণ শিল্পে ব্যবহৃত হয়।
আরওওও, মধ্য চীনের হুবেই প্রদেশে তেল-গ্যাস অনুসন্ধানে চীনা গবেষকরা বড় সাফল্য অর্জন করেছেন। তারা প্রথমবারের মতো এখানে পারমিয়ান স্তর থেকে শিল্পমানের গ্যাস প্রবাহ নিশ্চিত করতে পেরেছেন।




চীনে সম্ভাব্য ক্রোমাইট আকরিকের সন্ধান।