পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি রাশিয়ার সর্বোচ্চ অগ্রাধিকার: পুতিন

কৌশলগত প্রতিরোধ এবং বিশ্বব্যাপী শক্তির ভারসাম্য বজায় রাখার জন্য পারমাণবিক সক্ষমতার উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

স্থানীয় সময় রবিবার (২২ ফেব্রুয়ারি) রাশিয়ার পিতৃভূমির রক্ষক (ডিফেন্ডার অব দ্য ফাদারল্যান্ড) দিবস উপলক্ষে ভিডিও বার্তায় তিনি কথা বলেন।

পুতিন বলেন, ইউক্রেনের সঙ্গে চলা যুদ্ধের অভিজ্ঞতার ভিত্তিতে সমস্ত সশস্ত্র বাহিনীর শাখাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি নিয়েছেন।

তিনি জোর দিয়ে বলেছেন, পারমাণবিক ক্ষমতা “রাশিয়ার নিরাপত্তার নিশ্চয়তা এবং কার্যকরভাবে কৌশলগত প্রতিরোধ এবং বিশ্বে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করেছে।

ভাষণে পুতিন বলেন, তিনি এবং তার নেতৃত্বাধীন সরকার দেশটির সামরিক বাহিনী ও নৌবাহিনীকে আরও শক্তিশালী করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি শাখার উন্নতির জন্য তার সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর চার বছর পূর্ণ হবে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু হয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চতুর্থ বর্ষপূর্তির ২ দিন আগে প্রেসিডেন্ট পুতিনের এই ভিডিওবার্তা প্রকাশ করল ক্রেমলিন। যদিও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও, তা আলোর মুখে দেখেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top