নতুন ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

বিশ্বব্যাপী নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দেশটির সুপ্রিম কোর্ট তার আরোপিত বৈশ্বিক শুল্ক বাতিল করে রায় দেওয়ার পর এই ঘোষণা দিলেন তিনি।

শুক্রবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প আদালতের রায়কে ‘ভয়াবহ’ আখ্যা দেন। তার বাণিজ্যনীতি প্রত্যাখ্যানকারী বিচারকদের ‘মূর্খ’ বলে সমালোচনা করেন তিনি।

হোয়াইট হাউস গত বছর বিশ্বব্যাপী শুল্ক ঘোষণা করেছিল, সেগুলোর বেশিরভাগই আদালত অবৈধ ঘোষণা করেছেন। এমন আদেশের পরপরই প্রেসিডেন্ট নতুন পরিকল্পনা সামনে এনেছেন।

বিচারকদের বেঞ্চ ৬-৩ ভোটে রায় দেন যে, প্রেসিডেন্ট তার ক্ষমতার অপব্যবহার করেছেন।

শুক্রবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে ট্রাম্প জানান, শুল্ক কার্যক্রম চালিয়ে যেতে তিনি অন্য আইনের আশ্রয় নেবেন।

তার যুক্তি অনুযায়ী, এই শুল্ক যুক্তরাষ্ট্রে বিনিয়োগ ও উৎপাদনকে উৎসাহিত করে।

তিনি বলেন, “আমাদের বিকল্প আছে, চমৎকার সব বিকল্প এবং এর ফলে আমরা আরও শক্তিশালী হব।”

২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর জরুরি অর্থনৈতিক ক্ষমতার নজিরবিহীন ব্যবহার করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রায় সব বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন করে শুল্ক আরোপ করেন তিনি। তার এ সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে। সূত্র: বিবিসিআল-জাজিরা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top