দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর একটি এএইচ-ওয়ানএস কোবরা অ্যাটাক হেলিকপ্টার প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।
দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় সোমবার সকাল ১১টার একটু পরে উত্তরাঞ্চলীয় খেপিয়ং কাউন্টিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা পরিষ্কার হয়নি।
হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর দুই ক্রু সদস্যকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু পরে তাদের মৃত ঘোষণা করা হয়।রয়টার্স জানিয়েছে, এই দুর্ঘটনার পর দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী তাদের সকল এএইচ-ওয়ানএস হেলিকপ্টারের উড্ডয়ন স্থগিত করেছে আর ঘটনার কারণ বের করতে জরুরিভিত্তিতে একটি তদন্ত দল গঠন করেছে।
দেশটির সামরিক বাহিনীর দেওয়া তথ্য থেকে জানা গেছে, প্রশিক্ষণে হেলিকপ্টারের ইঞ্জিন বন্ধ না করেই জরুরিভিত্তিতে নামার প্রক্রিয়া অনুশীলন করা হচ্ছিল।




দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর একটি এএইচ-ওয়ানএস কোবরা অ্যাটাক হেলিকপ্টার প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।