তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স‌ঙ্গে টে‌লি‌ফো‌নে কথা ব‌লে‌ছেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিন সালেহ আল খোলাইফি। তি‌নি সংসদ নির্বাচ‌নে বিএন‌পির সাফ‌ল্যের জন্য তারেক রহমানকে অভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন।

রবিবার তারেক রহমানের স‌ঙ্গে হওয়া ফোনালা‌পের তথ্য জানান প্রতিমন্ত্রী খোলাইফি।

প্রতিমন্ত্রী খোলাইফি তার এক্স হ্যান্ডলে এক পো‌স্টে লিখেন, রবিবার আমি বাংলা‌দেশ জাতীয়তাবাদী দল-‌বিএন‌পির চেয়ারম্যানের স‌ঙ্গে কথা ব‌লে‌ছি; সংসদ নির্বাচ‌নে তার দ‌লের সাফ‌ল্যের জন্য উষ্ণ অভিনন্দন জা‌নি‌য়ে‌ছি।

আমি বিভিন্ন ক্ষেত্রে কাতার এবং বাংলাদেশের মধ্যে গঠনমূলক সহযোগিতার বন্ধনকে আরও জোরদার করার অপেক্ষায় রয়েছি, যাতে আমাদের দুই বন্ধুত্বপূর্ণ দেশের পারস্পরিক স্বার্থ অগ্রসর হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top