ইসলামাবাদ কারাগারে স্থানান্তর করা হবে ইমরান খানকে

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামাবাদ কারাগারের নির্মাণকাজ সম্পন্ন হলে সেখানে স্থানান্তর করা হবে। খবর সামা টিভির। 

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নকভি বলেন, ‘ইসলামাবাদ কারাগারের নির্মাণকাজ আগামী দুই মাসের মধ্যে শেষ হবে। কারাগারের ভেতরে সব ধরনের চিকিৎসা সুবিধা থাকবে। ইসলামাবাদের একটি আদালত ইমরান খানকে সাজা দিয়েছেন, তাই তাকে ইসলামাবাদ কারাগারেই স্থানান্তর করা হবে।’

এদিকে, পুলিশ লাইন্সে আয়োজিত এক পাসিং-আউট প্যারেড অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ফেডারেল পুলিশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন।

তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ মোকাবিলায় আগে কোনো বিশেষায়িত বাহিনী ছিল না। তিন মাস আগে একটি কোর্স শুরু করা হয় এবং দিন-রাত পরিশ্রমের মাধ্যমে ছয় মাসের প্রশিক্ষণ কর্মসূচি মাত্র তিন মাসেই সম্পন্ন করা হয়েছে।’

নকভি বলেন, ‘প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের পেছনে যেসব কর্মকর্তা নিরলস পরিশ্রম করেছেন, তাদেরই কৃতিত্ব। ইসলামাবাদের পুলিশ প্রশিক্ষণ স্কুলগুলো আধুনিকায়ন করা হচ্ছে এবং দেশের অন্যান্য অঞ্চল থেকেও সদস্যরা এখানে এসে প্রশিক্ষণ নেবেন বলে তিনি জানান।’

তিনি আশা প্রকাশ করেন, ‘নবীন কর্মকর্তারা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সন্ত্রাসবাদ নির্মূলে ভূমিকা রাখবেন।’ পাশাপাশি সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় ইসলামাবাদের পুলিশ মহাপরিদর্শককেও তিনি অভিনন্দন জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top