ইরানে হামলায় জর্ডান-ইউএইকে পাশে পাচ্ছে যুক্তরাষ্ট্র

সরকারবিরোধী আন্দোলনের জেরে ইরানে হামলা হলে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্য মার্কিন সেনাবাহিনীকে কারিগরি এবং গোয়েন্দা সহায়তা প্রদান করবে।

রবিবার (২৫ জানুয়ারি) ইসরায়েলি সংবাদমাধ্যম বরাতে মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ইরানের ওপর শক্তিশালী আক্রমণ চালানোর পক্ষে অবস্থান নিয়েছেন। তারা এটিকে ‘মৌলিক কৌশলগত পদক্ষেপ’ হিসাবে উপস্থাপন করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই পদক্ষেপকে আবুধাবি এবং যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশও সমর্থন করছে।

মিডল ইস্ট আই প্রতিবেদনে বলছে, সংযুক্ত আরব আমিরাত, ব্রিটেন এবং জর্ডান ওয়াশিংটনকে সহায়তা করার জন্য গোয়েন্দা তথ্য এবং কার্যক্ষম তথ্য ভাগাভাগি করবে এবং প্রতিশোধ হিসেবে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করতেও ভূমিকা পালন করতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ধরনের প্রতিরক্ষামূলক অভিযানের লক্ষ্য হবে ইসরায়েল, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি এবং উপসাগরের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো রক্ষা করা। তবে ব্রিটেনের অংশগ্রহণের পরিমাণ এখনও স্পষ্ট নয়। কারণ সম্প্রীতি আফগানিস্তান যুদ্ধের সময় মার্কিন বাহিনীকে সমর্থন করার ক্ষেত্রে মিত্রদের ভূমিকাকে খাটো করে দেখানোর সাম্প্রতিক মন্তব্যের কারণে এমন পরিস্থিতির চেষ্টা করছে।

মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) ইসরায়েলে পৌঁছেছেন। সেখানে ইসরায়েলের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন।

ইসরায়েলি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইরানের কাছ থেকে অনুভূত হুমকি মোকাবেলায় গোয়েন্দা তথ্য, লজিস্টিক সহায়তা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভাগাভাগি করার পরিকল্পনা রয়েছে। এমন দুটি সামরিক বাহিনী কখনও এত ঘনিষ্ঠভাবে সংযুক্ত ছিল না।

একজন আরব কূটনীতিক এবং একজন উপসাগরীয় কর্মকর্তাসহ বেশ কয়েকটি সূত্র ইরানে সম্ভাব্য মার্কিন-ইসরায়েলি হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। উপসাগরীয় দেশগুলো আশঙ্কা করছে,তারা সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে।

তবে সৌদি আরব, ওমান এবং কাতার মার্কিন যুক্তরাষ্ট্রকে নতুন হামলা চালানো থেকে বিরত রাখার প্রচেষ্টা চালিয়েছে। অন্যদিকে হামলার বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের অবস্থান এখনও অস্পষ্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top