ইউক্রেনের হামলার আতঙ্কে মস্কোর ৪ বিমানবন্দর বন্ধ

ইউক্রেনের অতর্কিত হামলা। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে রবিবার বিকেলে রাশিয়ার রাজধানী মস্কোর চারটি আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই বিমানবন্দরগুলিতে উড়োজাহাজ চলাচল করবে না। এমনটাই জানিয়েছে সে দেশের বেসামরিক বিমান পরিবহণ সংস্থা রোসাভিয়াতসিয়া।

রবিবার মাত্র এক ঘণ্টার ব্যবধানে আকাশ প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের ১১টি ড্রোন গুলি করে নামায়।

রোসাভিয়াতসিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিরাপত্তার কারণে দোমোদেদোভো, ভনুকোভো, ঝুকোভস্কি এবং শেরেমেতিয়েভো-এই চারটি আন্তর্জাতিক বিমানবন্দরেই বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই বিমানবন্দরগুলিতে উড়োজাহাজ চলাচল করবে না। 

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন তার সামাজিক যোগাযোগমাধ্যম (ম্যাক্স) চ্যানেলে জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষা বাহিনী মস্কোর দিকে ধাবমান আরও একটি ইউএভি বা ড্রোন প্রতিহত করেছে। বিকেল ৪টার দিকে (স্থানীয় সময়) দেওয়া সর্বশেষ পোস্টে তিনি লিখেন, এই নিয়ে মোট ভূপাতিত করা ড্রোনের সংখ্যা ১১টিতে পৌঁছেছে।

রাশিয়া-ইউক্রেন প্রতিবেশী দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চার বছর পূর্ণ হওয়ার পথে। রাশিয়ার দাবি, ইউক্রেন নিয়মিত মস্কোসহ দেশটির বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলা চালাচ্ছে। পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়াও ইউক্রেনের ওপর ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।

সূত্র: আনন্দবাজার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top