খালি পেটে মেথি ভেজানো পানি পান করছেন? জেনে নিন উপকারিতা

প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ ও প্রাকৃতিক চিকিৎসায় মেথির ব্যবহার হয়ে আসছে। মেথি ভেজানো পানি পানে শরীরের নানা উপকারে আসে। প্রতিদিন সকালে খালি পেটে মেথি ভেজানো পানি পান করলে শরীরের নানা উপকার পাওয়া যায়। চলুন জেনে নেওয় যাক খালি পেটে মেথি ভেজানো পানি পানের উপকারিতা

হজম শক্তি বাড়ায়

মেথিতে থাকা ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট হজম প্রক্রিয়াকে সক্রিয় করে। নিয়মিত মেথি পানি পান করলে গ্যাস, অম্বল ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমতে পারে।

ওজন কমাতে সহায়ক

খালি পেটে মেথি পানি পান করলে ক্ষুধা নিয়ন্ত্রণে থাকে। এটি মেটাবলিজম বাড়াতে সাহায্য করে, ফলে ওজন কমানোর প্রক্রিয়া সহজ হয়।

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে

ডায়াবেটিসে আক্রান্তদের জন্য মেথি বেশ উপকারী। এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

কোলেস্টেরল কমাতে ভূমিকা রাখে

মেথিতে থাকা দ্রবণীয় ফাইবার শরীরের খারাপ কোলেস্টেরল কমাতে সহায়তা করে, যা হৃদ্‌স্বাস্থ্যের জন্য ভালো।

ত্বক ও চুলের যত্নে কার্যকর

মেথি পানি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। ফলে ত্বক উজ্জ্বল হয় এবং ব্রণ-ফুসকুড়ির সমস্যা কমে। একই সঙ্গে চুল পড়া কমাতেও সহায়ক।

হরমোনের ভারসাম্য রক্ষা করে

বিশেষ করে নারীদের ক্ষেত্রে হরমোনজনিত সমস্যায় মেথি উপকারি ভূমিকা রাখতে পারে।

কীভাবে খাবেন

রাতে ১ চা-চামচ মেথি এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে সেই পানি ছেঁকে পান করুন। চাইলে ভেজানো মেথিও চিবিয়ে খাওয়া যেতে পারে।

তবে গর্ভবতী নারী ও যাদের বিশেষ স্বাস্থ্য সমস্যা রয়েছে, তাদের নিয়মিত খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সূত্র : আনন্দবাজার

1 thought on “খালি পেটে মেথি ভেজানো পানি পান করছেন? জেনে নিন উপকারিতা”

Leave a Reply to Nazrul Islam Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top