বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী আয়োজনে কেটি পেরি, লিসার সঙ্গে পারফর্ম করবেন বাংলাদেশের সঞ্জয়বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী আয়োজনে কেটি পেরি, লিসার সঙ্গে পারফর্ম করবেন বাংলাদেশের সঞ্জয়

প্রকাশ: ০৯ মে ২০২৬,

এবার ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ফিফা এবার আয়োজক তিন দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছে। যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে আগামী ৪ জুলাই হিউস্টন ও ফিলাডেলফিয়ায় বিশেষ আয়োজনও থাকবে। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচগুলোর আগে পারফর্ম করার জন্য বিভিন্ন দেশের শিল্পীদের ইতিমধ্যে চূড়ান্ত করেছে ফিফা।

১২ জুনে লস অ্যাঞ্জেলেসের সাইডে সোফাই স্টেডিয়ামে বিশ্বকাপ অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের বিপক্ষে। এখানে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন মার্কিন পপ তারকা কেটি পেরি এবং ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা। এই দিনে তাঁরা সহযোগিতায় বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয় এক পারফর্ম করবেন।

সঞ্জয় নিশ্চিত করে বলেন, ‘জীবনে এমন মুহূর্তের স্বপ্ন দেখা থেকে আজ সেই মঞ্চের অংশ হওয়া—অবিশ্বাস্য অনুভূতি। একজন অভিবাসী সন্তান হিসেবে নিজের ঘরের স্টুডিও থেকে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে পৌঁছানো সত্যিই বিশেষ কিছু।’ সঞ্জয় আরও বলেন, ‘এটা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়। এটি সেই সব তরুণের প্রতিনিধিত্ব করে, যারা দুই ভিন্ন সংস্কৃতির ভেতর বড় হয়েছে এবং বিশ্বাস করেছে যে তাদের কণ্ঠস্বর অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে।’ সঞ্জয় ইতিমধ্যে তাঁর কাজ দিয়ে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকার শ্রোতাদের কাছে পরিচিত হয়ে উঠেছেন। নিউইয়র্ক টাইমস তাঁকে বিশ্বের অন্যতম পরিচিত দক্ষিণ এশীয় ইলেকট্রনিক সংগীতশিল্পীদের একজন হিসেবে উল্লেখ করেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে একই দিনে কানাডা মাঠে নামছে। টরন্টোতে প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনা বিপক্ষে তাদের ম্যাচে পারফর্ম করবেন কানাডীয় শিল্পী মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট ও আলেসিয়া কারা।১১ জুনে অ্যাজটেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেক্সিকোর ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের মূল পর্ব। ওই অনুষ্ঠানে পারফর্ম করবে মেক্সিকান রক ব্যান্ড মানা, পপ তারকা আলেহান্দ্রো ফার্নান্দেজ ও গায়িকা বেলিন্দা। দক্ষিণ আফ্রিকার গায়িকা-গীতিকার টাইলাও থাকবেন এই আয়োজনে।বিভিন্ন উদ্বোধনী আয়োজনে ভাগ হয়ে পারফর্ম করবেন আরও কয়েকজন আন্তর্জাতিক শিল্পী। তাঁদের মধ্যে আছেন কলম্বিয়ার জে বালভিন, ব্রাজিলের আনিত্তা, ভেনেজুয়েলার ড্যানি ওশান, ফিলিস্তিনি-চিলিয়ান শিল্পী এলিয়ান্না এবং ফ্রান্সের ভেজেড্রিম। দর্শকদের আগেভাগে স্টেডিয়ামে আনতে ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে উদ্বোধনী অনুষ্ঠান শুরু করার পরিকল্পনা করেছে ফিফা। মেক্সিকোর অনুষ্ঠান চলবে ১৬ মিনিট ৩০ সেকেন্ড, আর যুক্তরাষ্ট্র ও কানাডার অনুষ্ঠান হবে ১৩ মিনিট করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top